• ঢাকা |

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬-এর র‍্যাফেল ড্র


নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: আইএফআইসি ব্যাংক পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে পরিচালিত রমজান ক্যাম্পেইন ২০২৬-এর র‍্যাফেল ড্র সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। “রেমিট্যান্স আনুন, পুরস্কার জিতুন!”—এই প্রতিপাদ্যে আয়োজিত ক্যাম্পেইনটি পবিত্র রমজান মাসজুড়ে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে।

এই ক্যাম্পেইনের আওতায় ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আইএফআইসি ব্যাংকে রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকরা নিশ্চিত উপহার পাওয়ার পাশাপাশি র‍্যাফেল ড্রতে অংশগ্রহণের সুযোগ পান। উক্ত র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হয়েছে।

ঢাকার আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত এই র‍্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করা এবং গ্রাহকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নির্বাচিত বিজয়ীদের শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।