• ঢাকা |

এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি পেলেন চার জন মনোবিজ্ঞানী 


নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি : এডুকেশনাল সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে এম এস এবং এম ফিল ডিগ্রি সম্পন্ন করায় একজন  এডুকেশনাল সাইকোলজিস্ট তিনজনকে কাউন্সেলিং সাইকোলজিস্টকে পূর্ণাঙ্গ পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোস্যাইটি (বিইসিপিএস)।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সেনিট মিলনায়তনে দলের বার্ষিক সাধারণ সভায় এই স্বীকৃতি দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিইসিপিএসের সভাপতি অধ্যাপক (অব.) শাহীন ইসলাম।
এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হলেন মোস্তাক আহমেদ ইমরান। অন্যদিকে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি পেলেন সাদেকা বানু, রাউফুন নাহার এবং মারিয়াম সুলতানা।
প্রসঙ্গত, এডুকেশনাল সাইকোলজি ও কাউন্সেলিং সাইকোলজির উপরে এমএস ও এম ফিল সম্পন্নকারীদের প্রতি বছর পেশাদার সংগঠন বিইসিপিএস পূর্ণাঙ্গ পেশাদার সাইকোলজিস্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। এবারের স্বীকৃতিপ্রাপ্তরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত হয়েছেন।
বর্তমান স্বীকৃতিপ্রাপ্তরাসহ মোট এডুকেশনাল সাইকোলজিস্টদের সংখ্যা ১২ এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট ১২ জন। 
বার্ষিক সভার শুরুতে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মনোবিজ্ঞানী অধ্যাপক শাহীন ইসলাম। 
বার্ষিক সাধারণ সভায় দেশবিদেশের ১৫০ জন মনোবিজ্ঞানী অংশগ্রহণ করেন। সভায় সম্প্রতি প্রয়াত মনোবিজ্ঞানী অধ্যাপক হামিদা আখতার বেগমকে স্মরণ করা হয়। সভা শেষে অধ্যাপক ড. মেহজাবীন হক সভাপতি এবং ড. মো. আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২০২৭ বছরের জন্য ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করে সংগঠনটি।