• ঢাকা |

যশ-খ্যাতি ও অর্থ একসঙ্গে অর্জন করা যায় না: বিতর্ক এড়িয়ে চলার আহ্বান হাসান সরকারের


নিউজ প্রকাশের তারিখ : ২ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক, গাজীপুর: 
“যশ-খ্যাতি ও অর্থ—এই দুটি একসঙ্গে অর্জন করা যায় না। ব্যক্তিস্বার্থে কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা চলবে না”—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, রাজনীতি হতে হবে আদর্শনিষ্ঠ ও জনকল্যাণমুখী; ব্যক্তিগত লাভের চিন্তা দলীয় শৃঙ্খলা নষ্ট করে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও  আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর টঙ্গী বড় দেওড়ায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি এমপি এবং প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা। বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন।
 অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহসভাপতি মো. নাজিম উদ্দীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন শাহীন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।