আব্দুল হাফিজ, ময়মনসিংহ: বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ময়মনসিংহ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শুরুর আগে এক বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে। বেলুন উড়িয়ে রেলীর উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসন মুফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড.মোঃ মইনুল ইসলাম। আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান।উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার অর্ণব বিশ্বাস,এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল প্রমূখ।