• ঢাকা |

উত্তরা স্কোয়ারে পারফিউম সেন্টারের চতুর্থ শোরুম উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিবেদক: রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় সুগন্ধি বিক্রেতা প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট পারফিউম সেন্টার-এর।
শুক্রবার উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা স্কোয়ারে নতুন এ শোরুমের উদ্বোধন করেন ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের উপ-পরিচালক ড্যানিয়েল লি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক ক্রেতা ও শুভাকাংখী।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফিউম সেন্টারের স্বত্বাধিকারী মাসুদ আল মাহদি জানান, উত্তরা স্কোয়ারের শোরুমটি পারফিউম সেন্টারের ৪ র্থ শাখা। এর আগে রাজধানীতে গুলশান পুলিশ প্লাজা, ধানমন্ডি সীমান্ত স্কোয়ার এবং বনশ্রীতে তিনটি শোরুম চালু রয়েছে। নতুন এই শোরুমের মাধ্যমে উত্তরার ক্রেতারাও সহজে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডেড সুগন্ধি কেনার সুযোগ পাবেন।
তিনি আরও জানান, বিশ্বের শীর্ষ প্রায় ২০০ ব্র্যান্ডের দশ সহস্রাধিক ধরনের পারফিউম এখানে পাওয়া যাবে। এগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি আমদানিকৃত এবং শতভাগ অথেনটিক।
উত্তরায় শুধুমাত্র ব্র্যান্ডেড পারফিউমের একক শোরুম হিসেবে এটি প্রথম বলে দাবি করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাসুদ আল মাহদি। সোনারগাঁ জনপথ রোড, সেক্টর ১৩-এ অবস্থিত উত্তরা স্কোয়ার মার্কেটটি বুধবার সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।