• ঢাকা |

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সভাপতি- আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক- ইমরান শেখ
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল: 
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
 রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৪ টায় প্রেসক্লাবের হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. আজমল হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে আলী হায়দার মিকুকে সভাপতি এবং  মো. আলী ইমরান শেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভা শুরুতেই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
কমিটি গঠনের লক্ষ্যে মো. সাইফুর রহমান বিশ্বাস, মো. ইসমাত মোল্যা, বাবুল খান ও  মো.তরিকুল ইসলাম (আকাশমনি)-কে নিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে সভাপতি, সহ-সভাপতি (৩ জন), সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক (৩ জন), সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দফতর সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি এস এম মাসুমার রহমান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সাজিদুল ইসলাম শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল, কাজী শরিফুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী,  অর্থ সম্পাদক সাফায়েত হোসেন,  দপ্তর সম্পাদক বিন্দিয়া খাতুন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ নাসির মাহমুদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জিহদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ , সহ অর্থ সম্পাদক কওসার মোল্যা , সহ দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবিব , মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ জগলু , সমাজ কল্যান বিষয়ক সস্পাদক মোঃ বাবলু মল্লিক, গ্রন্থাগার বিষয়ক সস্পাদক মোঃ রাসেল শেখ আখের , সহ গ্রন্থগার বিষয়ক সম্পাদক রাসেল মোল্লা ,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাচিবুর রহমান , সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সস্পাদক মোঃ জুয়েল চৌধুরী , আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আলমগীর হোসেন, মোঃ মামুন হাচান, মোঃ কামরুল ইসলাম, মোঃ কবিরুল ইসলাম, এসএম ইজাজুল হক, মোঃ হাচিবুর মল্লিক।
এছাড়া সিনিয়র সাংবাদিক  মো. শাহীদুল ইসলাম শাহীর  নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতি আলী হায়দার মিকু ও সাধারণ সম্পাদক মো. আলী ইমরান শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা প্রেসক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে কাজ করবে।
সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন এবং নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। হিসেবে দায়িত্ব পেয়েছেন।