• ঢাকা |

নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে শাহবাগ পূর্ব থানা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ইং, খন্দকার হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ডের উদ্যোগে আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমীর ঢাকা মহানগরী দক্ষিণ এবং সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা-০৮ আসন ড. এডভোকেট মো: হেলাল উদ্দিন
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জননেতা আহসান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাহবাগ পূর্ব থানা সেক্রেটারী মো: নুরুন্নবী রায়হান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহবাগ পূর্ব থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ড সভাপতি আলী হোসেন সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শ্রম বিভাগ সভাপতি মো: ওমর ফারুক, গুলিস্তান পূর্ব ওয়ার্ড সভাপতি আসলাম শেখ, ফুলবাড়িয়া দক্ষিণ ওয়ার্ড সভাপতি  আব্দুল করীম, ফুলবাড়িয়া পশ্চিম ওয়ার্ড সভাপতি আলী হোসেন দেওয়ান সহ আরো অন্যান্য নেতাকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ীগন।