• ঢাকা |

শিক্ষার সাফল্য ও বিতর্কে আলোচনায় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়


নিউজ প্রকাশের তারিখ : ৯ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, মাগুরা: হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় ব্রিটিশ আমলে ১৯১৪ সালে স্থাপিত হয় ১১২ বছর সুনামের সাথে শিক্ষাপাঠ করে যাচ্ছে। মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ সহ বিভিন্ন ধরনের দূর্নীতির অভিযোগ উঠা নিয়ে সরজমিনে প্রতিবেদন। বুধবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি নিয়োগসহ সবকিছুর তথ্য দেন সাংবাদিকদের কাছে। 

হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি সহকারী শিক্ষক আমিরুল ইসলাম বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) হতে ২০০৫ সালে ৫ টি ডেস্কটপ কম্পিউটার প্রদান করেছিলো স্কুল প্রতিষ্ঠানে। আর সেই কম্পিউটার গুলো বর্তমান প্রধান শিক্ষক নিয়োগের আগে নষ্ট হয়ে গিয়ে ছিলো। বর্তমান প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ২০১৫ সালে মার্চের ১৫ তারিখে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন। যোগদানের পরে ২০১৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামে ১ টি ল্যাপটপ, ১০ টি ডেক্সটপ কম্পিউটার, ১ টি লেজার  প্রিন্টার, ১ টি স্ক্যানার, ১ টি মাল্টিমিডিয়া প্রজেক্টের (স্ক্রীনসহ), ১ টি ট্যাব, ১ টি থ্রিজি রাউটার এবং ১০ টি কম্পিউটার টেবিল (ডাবল) ও ৩১ টি চেয়ার এবং ১ টি ইন্সট্রাক্টর টেবিল দেওয়া হয়। প্রকল্প হতে ল্যাবকক্ষ সংস্কার ও সাইনবোর্ড স্থাপন কাজের ব্যয় যথাক্রমে বরাদ্দ ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকা অনুমোদিত প্রতিষ্ঠানকে ইউএনও বা মাধ্যমিক শিক্ষা অফিসার বা এজি শাখার কর্মকর্তা কার্যালয় হতে প্রদান করা হবে। 

 বিদ্যালয়কে প্রদান করা হয়। তখন থেকে করোনার আগ পর্যন্ত ল্যাবে শিক্ষার্থীদের ২০ জনের ব্যাচ করে প্রশিক্ষণ দেওয়া হতো। করোনার পরে সমস্ত কম্পিউটার গুলি নষ্ট হয়ে যায়। প্রধান শিক্ষক এর মধ্যে ৫ টি ডেক্সটপ কম্পিউটার বিদ্যালয়ের অর্থায়নে মেরামত করেন। সে কম্পিউটার গুলিও কিছু দিন পরে নষ্ট হয়ে যায়, বর্তমানে ২ টি সচল আছে। 

হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, কম্পিউটার ল্যাব অপারেটর চিরনজিত মন্ডল গত ৯ জুলাই ২০২২ সালে নিয়োগ পরীক্ষায় প্রথম হয়ে চাকরিতে যোগদান করেছে। সে এসএসসি, এইচএসসি, রসায়ন বিভাগ থেকে অর্নাস ও মাস্টার্স ডিগ্রী পাশ ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে, ২০১৬ সালে তার এইচএসসি পাশের মার্কশীটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট ছিলো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালায় কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা নূন্যতম শিক্ষা বোর্ড হতে কম্পিউটার অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ আছে। এছাড়াও অতিরিক্ত যোগ্যতা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬(ছয়) মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে এবং সেটা তার আছে। আর জাতীয় দৈনিক সমকাল ও আঞ্চলিক পত্রিকা দৈনিক গ্রামের কাগজে নিয়োগ প্রকাশ হয়ে ছিলো। সরকারি বিধিমোতাবেক নিয়োগ দেয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এখানে টাকা লেনদেনের বিষয়টা উদ্দেশ্য মূলক রটনা। এবছর ২০২৬ সালে কারিগরী-কম্পিউটার ট্রেডের শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এবছর এসএসসি ভোকেশনাল শাখা থেকে ৮৩.৩৪% পাশ করে মাগুরা সদর উপজেলায় প্রথম স্থান অধিকার করে এবং জেনারেল শাখায় ৬৭.৩০% পাশ করে যা বোর্ড পাশের অধিক। এই বিদ্যালয় থেকে পাশকৃত শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি, ব্যবসা, বাণিজ্য ও রাজনৈতিক ব্যক্তি আছেন তার মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক  সিনিয়র সচিব আকরাম আল হোসেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক এডিশনাল সচিব এনায়েত হোসেন, বর্তমান সভাপতি বিজ্ঞানী দিদার ইসলাম এই বিদ্যালয়ে ছাত্র ছিলো এবং বুয়েটের শিক্ষক ছিলেন, খাদ্য অধিদপ্তর যুগ্ম সচিব কামার জাহান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মনজির আহমেদ, বর্তমানে নড়াইল জেলার এডিসি ও নড়াইল পৌরসভার প্রশাসক সুদীপ্ত সিংহ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাঃ আফরোজা বেগম পলি, ডাঃ সেলিনা বেগম, ডাঃ শাহানাজ সুলতানা সহ আরও অনেক ছাত্র ও ছাত্রী।