মোস্তাফিজার বাবলু, রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৯ জন শিক্ষক - কর্মচারী জাল সার্টিফিকেটে নিয়োগ নিয়ে চাকরি করে আসছেন। ওইসব চাকরিজীবিরা বিশ্ববিদ্যালয় থেকে
ঋণ নেওয়ার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে রেজিস্ট্রার ডঃ মোঃ হারুন-অর রশিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাকে চাকুরিচ্যুত করেন।
বুধবার দুপুরে রংপুরের ওয়াস্টার্ন কুইজিনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন চাকরিচ্যুত রেজিস্ট্রার ডঃ মোঃ হারুন-অর রশিদ।
এসময় রেজিস্ট্রার ডঃ মোঃ হারুন-অর রশিদ বলেন, শহীদ আবু সাঈদসহ শিক্ষার্থীদের ওপর আক্রমণের মামলার তিনি বাদি হওয়ায় আসামীদের নিয়ে নানামুখী অপতৎপরতায় লিপ্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।