• ঢাকা |

টংগীতে বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান 


নিউজ প্রকাশের তারিখ : ২ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার : গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টংগী পূর্ব থানা আয়োজিত ৫ম শ্রেণির বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে টংগীস্থ ইউনাইটেড মডেল একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও মেডেল তুলে দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ আব্দুর রব। সংগঠনের সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তা'মিরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। 
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টংগী পূর্ব থানার সাধারণ সম্পাদক মো: সাহাবুদ্দিন এর সঞ্চালনায় অমন্ত্রিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টংগী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বৃত্তি পরিচালনা উপকমিটি আহবায়ক মো: চাঁন মিয়া প্রধান, সদস্য সচিব এস এম সোবাহান ইকবাল, কেন্দ্র সচিব শামিম আহমদ, মো: মোসলেহ উদ্দীন রাজীব, মো: সোহেল ভূইয়া, মতিউর রহমান, মোতাহার হোসেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সনদপত্র ও মেডেল প্রদান করা হয়।