• ঢাকা |

সাংবাদিক সাঈদ মালিকের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন


নিউজ প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক দৈনিক নয়া দিগন্ত'র সিনিয়র সাংবাদিক সাঈদ আব্দুল মালিকের মা উলফাতুন নিসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার দুপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে ডিআরইউ'র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা জানান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে জানাজাশেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।