• ঢাকা |

অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ পক্ষে গণ সংযোগ অব্যাহত


নিউজ প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এসএম মোতাহিরুল হক শাহিন, তালা: বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হকের নেতৃত্বে গনসংযোগ অব্যাহত রয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা হতে বাংলাদেশ জামায়াত ইসলামি সাতক্ষীরা -১(তালা - কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুঃ ইজ্জত উল্লাহর পক্ষে সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক এর নেতৃত্বে একদল প্রতিনিধি  তালা আলিয়া মাদ্রাসা, শহীদ কামাল মডেল হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাত শেষে জেলা নায়েবে আমির  বলেন সৎ, স্বচ্ছ ও শান্তিময় রাজনীতির প্রতিশ্রুতি মানুষকে নতুন আশার সঞ্চার করেছে।একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবর রহমান, উপজেলা যুব জামাতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক মহিবুল্লাহ মহিব, সরদার আব্দুল্লাহ সহ বিভিন্ন মিডিয়া সাংবাদিক বৃন্দ।