• ঢাকা |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে এমপিএইচআরএম প্রোগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হলো Professional Development Program 3.0


নিউজ প্রকাশের তারিখ : ১০ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (MPHRM) প্রোগ্রামের উদ্যোগে “Redefining HR Leadership in an Era of Continuous Change” শীর্ষক Professional Development Program 3.0 গত শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৩টায় কলা অনুষদের আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মারকেন্টাইল ব্যাংক পিএলসি-এর Executive Vice President & Head of HR Policy & Strategy জনাব এ এইচ এম কামাল, FCMA এবং মারিকো বাংলাদেশ লিমিটেডের Director – Human Resources জনাব কে. এম. সাব্বির আহমেদ। তাঁরা সমসাময়িক এইচআর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আধুনিক প্রতিষ্ঠানে ডাটা, প্রযুক্তি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং HR Analytics-এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বক্তারা কৌশলগত জনবল ব্যবস্থাপনা, সাংগঠনিক রূপান্তর, ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে এইচআর পেশাজীবীদের পরিবর্তিত ভূমিকা সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে Distinguished Faculty হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমপিএইচআরএম প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দিন।
শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আলোচনায় পরিবর্তনশীল সময়ে অভিযোজনমূলক নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, মানবকেন্দ্রিক সাংগঠনিক সংস্কৃতি, উদ্ভাবন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।