• ঢাকা |

লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: বিরিয়ানি দোকান, ফাস্টফুড প্রতিষ্ঠান ও পেট্রোল পাম্পে জরিমানা


নিউজ প্রকাশের তারিখ : ২১ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে জেলা শহরের বিভিন্ন বিরিয়ানি দোকান, ফাস্টফুড প্রতিষ্ঠান এবং পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, লালমনিরহাট জেলার সহকারী পরিচালক শেখ সাদী। অভিযানের সময় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাবার তৈরির অভিযোগ পাওয়া যায়। এছাড়া কয়েকটি পেট্রোল পাম্পে ওজনে কম জ্বালানি সরবরাহের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নগদ অর্থ জরিমানা করা হয়।

 

অভিযান শেষে ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং সঠিক ওজনে পণ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থেকে সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তারা।

 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: মিলন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন এবং দৈনিক গণজাগরণের লালমনিরহাট প্রতিনিধি সাংবাদিক কল্লোল আহমেদ উপস্থিত ছিলেন।