পায়েল আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্যের পথে অবিচল থাকার অঙ্গীকার নিয়ে প্রকাশিত "দৈনিক স্বাধীনতার চেতনা”-এর ১ম প্রতিষ্টাবার্ষিকী উৎযাপিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তির আয়োজন অনষ্টিত হয়। এসময় প্রেসক্লাব সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিদের পদচারণায় মূখর হয়ে উঠে।
দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক (ভারপ্রাপ্ত) বকশী মিছবাহ উর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা: সাদিক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদুর রহমান,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড, নুরুল ইসলাম শেফুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিদ, সদস্য ফখরুল ইসলাম, সদস্য হেলু মিয়া, সদস্য মতিন বকস, প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিবির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু ইমাদ উদ-দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ২৪ এর জুলাই আন্দোলনের নিহত সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর বক্তব্যে বলেন, আমরা চাই সকল বিভেদ ভুলে ২৪ এর জুলাই-আগস্টের যে চেতনা সেই চেতনা লালন করে সবাই মিলে দেশের উন্নয়নে আমরা কাজ করব। সাংবাদিকরা গঠন মূলক সমালোচনা করবেন। জনগণের সমস্যা তুলে ধরবেন পাশাপাশি বর্তমান সময়ে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার থেকে আমাদের বিরত থাকতে হবে। এসময় তিনি সাংবাদিকদের ঐক্য‘র উপর জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা বিশ্বাস করি এই পত্রিকার মাধ্যমে মৌলভীবাজার জেলার সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক ও জেলার খবরা খবর মানুষ এই পত্রিকার মাধ্যমে জানতে পারবে। আমরা সাংবাদিকদের কাছ থেকে আশা করি সব সময় যে, বস্তুনিণ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক ও ইতিবাচক কর্মকান্ড তুলে ধরবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটা আপনারা তুলে ধরলে মানুষ বুঝতে পারবে। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান এর নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি সম্প্রতি প্রেসক্লাব নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদ থেকে প্রেসক্লাবের উন্নয়নে ৪ লক্ষ টাকা অনুদান বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেসক্লাবের ভবন নির্মাণে সহায়তা করতেও প্রস্তুত।
অনুষ্ঠানে এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, ছড়াকার ও সাংবাদিক আবদাল মাহবুব কোরেশী, জেলা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শেখ মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মো: আব্দুল কাইয়ুম, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন, মৌলভীবাজার টোয়েন্টি ফোর ডটকম‘র সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, এনটিবি ইউরোপ এর প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন , দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরী ও দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বকস ।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান সহ আমন্ত্রিত অতিথিরা মিলে কেক কেটে একে অন্যকে কেক খাওয়ানোর মধ্যদিয়ে পত্রিকাটির প্রথম বর্ষপূুর্ত উদযাপন করেন। এর পর পত্রিকা কর্তৃপক্ষের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে সাম্প্রতিক সময়ে মনুনদীর তীরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল,ডাল,তেল ও পেঁয়াজ সহ নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।