• ঢাকা |

রাজবাড়ী পুলিশ লাইনের সামনের ময়লার ভাগাড়, পরিচ্ছন্ন করলেন আরিফুল ইসলাম রোমান 


নিউজ প্রকাশের তারিখ : ৪ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোর্শেদ আলম মালেক রাজবাড়ী: ৪ ই মার্চ বুধবার সকালে  সরেজমিনে পুলিশ লাইনের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ময়লার আবর্জনার ভাগাড়।ময়লার ভাগাড়ের দুর্গন্ধে পথচারীদের চলাচলে কষ্ট হচ্ছে।এছাড়াও ময়ালা আবর্জনা পোড়ানোর কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

পথচারী ও স্থানীয় এলাকাবাসী জানান, ময়লার স্তূপে সারাদিন মশা-মাছি ভনভন করে। পঁচা-আবর্জনা আর সেগুলো পোড়ানোর ধোঁয়ার তীব্র গন্ধে চলাচল করতে কষ্ট হয়। গাড়ি চালকরা স্তূপের পাশ দিয়ে দুর্গন্ধের কারণে দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ময়লা-আবর্জনা উন্মুক্ত স্থানে ফেলায় বাতাসের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। নাকে হাত দিয়ে চলতে হচ্ছে। এছাড়া ময়লার ভাগাড়ের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ।এ ধরণের ময়লার ভাগাড়গুলো দ্রুত অপসারণ করে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে  এই ব্যাপারে নিজ উদ্যোগ নিয়েছেন  জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ময়লা আবর্জনার ভাগাড় তৈরি হয়েছে।এতে মানুষের চলাচলে যেমন কষ্ট হচ্ছে, বাড়ছে রোগবালাই।ময়লা পরিষ্কার করার জন্য আমি কয়েকবার পৌরসভাতে ঘুরেছি। তারা আজ না কাল, ফান্ড নেই, ওয়ারর্কার নেই এমন অজুহাত দেই। তাই আমি নিজে থেকেই উদ্যোগ নিয়ে পরিষ্কার শুরু করেছি। আমার এই কাজ গুলো অব্যহত থাকবে। সেই সাথে রাজবাড়ী পৌরসভার নয়টি ওয়ার্ড পর্যায়ক্রমে মশক নিধন ওষুধ ছিটানো হবে এবং পৌর এলাকার বাসিন্দাদের প্রতি আমি অনুরোধ করবো আপনার এলাকার যে কোন ড্রেন সমস্যা সহ ময়লার আবর্জনা  ভাগারের ব্যাপারে তথ্য দিলে  পরিষ্কার পরিচ্ছন্নতার  ব্যাপারে আমার সাথে যোগাযোগ করলে আমি সেটি নিজ উদ্যোগে  বাস্তবায়ন করবো । আপনারা জানেন যে আমি নিজ উদ্যোগে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি হাতে নেওয়ার পর রাজবাড়ী পৌর কর্তৃপক্ষ আমাদের এই কাজে সার্বিক  সহযোগিতা করছেন।