জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শাম্মী কায়সার যোগদান করেছেন।
সোমবার (৮ডিসেম্বর) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলায় পৌছানোর পর তাকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ সাদিয়া সুলতানাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ সাদিয়া সুলতানার নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে সোমবার সকালে তিনি নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের কার্যালয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোহদান করেন। নবাগত নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার টাংগাইল জেলার সদর উপজেলার সন্তান।
তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জননী।