• ঢাকা |

মূল্যছাড়ে ওয়ালটন তাকিওন ই-বাইক, গ্রাহকদের জন্য সার্ভিস ও বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ


নিউজ প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ী পরিবহনের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের কথা বিবেচনায় রেখে ওয়ালটনের ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন শুরু করেছে ‘সুপার সেভার কার্নিভাল’। এই ক্যাম্পেইনে তাকিওন ইলেকট্রিক বাইকের ওপর সর্বোচ্চ ৯,৬০০ টাকা পর্যন্ত মূল্যছাড় প্রদান করা হচ্ছে। পাশাপাশি আকর্ষণীয় অফারের অংশ হিসেবে ভাগ্যবান গ্রাহকদের জন্য রাখা হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা সরাসরি মাঠে বসে উপভোগ করার সুযোগ।

গ্রাহক সুবিধা বাড়াতে দেশজুড়ে তাকিওনের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড কার্যক্রম। এতে তাকিওন ব্যবহারকারীরা বিনামূল্যে বাইকের সার্ভিসিং করাতে পারছেন এবং খুচরা যন্ত্রাংশ কিনতে পাচ্ছেন বিশেষ ছাড়। নতুন ক্রেতারাও শোরুমে গিয়ে সরাসরি বাইক দেখার পাশাপাশি টেস্ট রাইডের সুযোগ পাচ্ছেন। দেশের সব ওয়ালটন শোরুম থেকেই এই সুবিধা গ্রহণ করা যাচ্ছে।

‘সুপার সেভার কার্নিভাল’ উপলক্ষে দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালিরও আয়োজন করা হয়। ৬৪ জেলার ৭০টিরও বেশি স্থানে একযোগে অনুষ্ঠিত এসব র‍্যালিতে ইলেকট্রিক বাইকের ব্যবহার, সুবিধা এবং চলমান অফার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। একইসঙ্গে ফ্রি সার্ভিস ক্যাম্পেইনের তথ্যও জানানো হয় সাধারণ গ্রাহকদের।

দেশীয় প্রযুক্তিতে তৈরি তাকিওন ইলেকট্রিক বাইক ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের রাস্তা ও পরিবেশ উপযোগী করে তৈরি এই বাইক আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা ও দ্রুত সার্ভিস সুবিধার কারণে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। বর্তমানে ৯টি ভিন্ন মডেল ও বিভিন্ন আকর্ষণীয় রঙে তাকিওন বাইক বাজারে পাওয়া যাচ্ছে।

খরচের দিক থেকেও এই ইলেকট্রিক বাইক সাশ্রয়ী—মডেলভেদে প্রতি কিলোমিটারে খরচ মাত্র ১০ থেকে ২০ পয়সা। এছাড়া এতে রয়েছে ৮০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, উন্নত লিড-গ্রাফিন ব্যাটারি, শক্তিশালী সাসপেনশন, রিমোট কী, ডিজিটাল ড্যাশবোর্ড, একাধিক স্পিড মোড এবং উন্নতমানের টায়ারসহ আধুনিক সব সুবিধা। বাইকটিতে দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

বিআরটিএ অনুমোদিত এই ইলেকট্রিক বাইকের মূল্য শুরু হচ্ছে ৭৮,৭৫০ টাকা থেকে এবং সর্বোচ্চ ১,৮৩,০০০ টাকা পর্যন্ত। গ্রাহকরা দেশের যেকোনো প্রান্তে থাকা ওয়ালটনের অফিসিয়াল শোরুম বা তাকিওনের এক্সক্লুসিভ ডিলার আউটলেট থেকে নগদ কিংবা সহজ কিস্তিতে বাইকটি কিনতে পারছেন।