• ঢাকা |

পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল সাধারণ সম্পাদক  ফয়সাল


নিউজ প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

সাঈদ চৌধুরী: নব গঠিত পুবাইল সাংবাদিক ক্লাবের কমিটি ঘোষনা দৈনিক জনবাণী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলমকে সভাপতি ও চ্যানেল এস টিভির পূবাইল প্রতিনিধি ফয়সাল ভুঁইয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত  করে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পূবাইল সাংবাদিক ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় গাজীপুর মহানগরীর পূবাইল মিরের বাজারের ফৌজিয়া সরকার মার্কেটে পূবাইল সাংবাদিক  ক্লাব অফিসে এই কমিটি গঠন করা হয়।

সম্মানিত  নির্বাচিতরা  হলেন সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যুগ -যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাহিন সরকার, যুগ্ন-সাংগঠনিক  সম্পাদক পদে দৈনিক কালের ছবি পত্রিকা স্টাফ রিপোর্টার আবু সাঈদ চৌধুরী,  অর্থ সম্পাদক পদে দৈনিক প্রভাত পত্রিকা  পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান ,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে  দৈনিক দেশান্তর পত্রিকার আসিফ রায়হান, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার পূবাইল প্রতিনিধি কবিতা ইসলাম কে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি লিটন মিয়া,, ঢাকা টাইমস টঙ্গী -পূবাইল প্রতিনিধি রাজীব হোসেন, দৈনিক জনকন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি  রাসেল , মাতৃ জগত পত্রিকার পূবাইল প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক সংবাদ মোহনার পূবাইল প্রতিনিধি ফিরোজ হোসাইন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার পূবাইল প্রতিনিধি আলতাফ হোসেন,আই আইপি টিভির পূবাইল প্রতিনিধি ইসমাইল হোসেন।