• ঢাকা |

১ম আন্তঃবিশ্ববিদ্যালয় ফিন সুইমিং প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়  চ্যাম্পিয়ন


নিউজ প্রকাশের তারিখ : ৩ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রাকিবুল ইসলাম তুষার: আন্ডারওয়াটার স্পোর্টস ফেডারেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং মিয়া ভাই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ❝২য় জাতীয় ফিনসুইমিং ও ফ্রি ডাইভিং চ্যাম্পিয়নশিপ ২০২৫❞ ও  ❝১ম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফিনসুইমিং প্রতিযোগিতা ২০২৫ ❞ ৩০ শে ডিসেম্বর, মঙ্গলবার জাতীয় সুইমিং কমপ্লেক্স মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে গভীর শোক প্রকাশ করা হয় এবং সকালের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয় ও বিকালের অনুষ্ঠান স্থগিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন! 
১ম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফিন সুইমিং প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জন করেছে:
🥇 ৩টি স্বর্ণ
🥈 ২টি রৌপ্য
🥉 ২টি ব্রোঞ্জ
➡️ মোট ৭টি পদক!
নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে এই ঐতিহাসিক সাফল্যের অংশ হতে পেরে। 
🏊‍♂️ ব্যক্তিগত অর্জনসমূহ
★ ৫০ মিটার বাই-ফিন সুইমিং — 🥇 চ্যাম্পিয়ন 🏆 (২৬.২৯ সেকেন্ড)
★ ১০০ মিটার বাই-ফিন সুইমিং — ❎, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ইভেন্টটি সম্পন্ন করা সম্ভব হয়নি। সত্যিই খুব খারাপ লেগেছিল; এমনকি পরবর্তী ইভেন্টে অংশ নেবো না বলেও ভেবেছিলাম 😅 (১টি পদক মিস 🥺)। ফিন সুইমিং একটি বিশেষ সাঁতার, যেখানে ফিন ও স্নোরকল ব্যবহার করে সাঁতার করতে হয় এবং যা বাংলাদেশে এখনো  উপলব্ধ নয়।
★ ৫০ মিটার সারফেস সুইমিং — 🥇 চ্যাম্পিয়ন 🏆 (৩০.১৬ সেকেন্ড)
👉 মেইড এ স্ট্রং কামব্যাক! 💥💪
বিশেষ কৃতজ্ঞতা জানাই Nibedita Das  ম্যামকে। ম্যামের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণাতেই মূলত এই যাত্রার সূচনা। গত নভেম্বর মাসের অনুশীলন এবং ডিসেম্বরের শেষ এক সপ্তাহের শীতল আবহাওয়ায় ঠান্ডা পানিতে কঠোর পরিশ্রমের ফল  হাতে পেলাম—আলহামদুলিল্লাহ।
সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী লক্ষ্য World University Games, যা অনুষ্ঠিত হবে মিশরে —ইনশাআল্লাহ সেখানে অংশগ্রহণের সুযোগ হবে।