• ঢাকা |

জকসু নির্বাচনে বিজয়ীদের ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অভিনন্দন


নিউজ প্রকাশের তারিখ : ৮ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) এক যৌথ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা নেতৃবৃন্দ বলেন, দুই যুগ পরে বহুল কাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জকসু'র প্রথম নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদ সহ ২১ পদের মধ্যে ১৭ পদে ইসলামি ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করেছে। এই বিজয় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামি ছাত্রশিবিরের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সমর্থনের বহিঃপ্রকাশ।  

নেতৃবৃন্দ আরও বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, চব্বিশের জুলাই বিপ্লবসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ইসলামি ছাত্রশিবিরের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কর্মকান্ডকে সুশৃঙ্খল, গণতান্ত্রিক, আদর্শিক ও নৈতিক হিসেবে চিহ্নিত করেই ডাকসু, জাকসু, রাকসু, চকসু এবং জকসু নির্বাচনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের প্যানেলকে বিজয় করে মূলত জাতিকে বার্তা দিয়েছে, এদেশে সন্ত্রাস-চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট, ধর্ষক, খুনি ও নৈরাজ্যকারীদের স্থান নেই। সৎ, যোগ্য, আল্লাহভীরু, ন্যায়পরায়ন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নেতৃত্ব জাতির জন্য কল্যাণকর।

তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য, আল্লাহভীরু, ন্যায়পরায়ন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ইসলামী ছাত্রশিবিরের কাছে ছাত্র সংসদের নেতৃত্ব তুলে দিয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তারা শিক্ষার্থীদের ভোটের ফলাফল ভিন্নখাতে রূপ দিতে দেশ-বিদেশ থেকে নানা রকম ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। শিক্ষার্থীরা নিজেদের ভোটের ফলাফল বুঝে নিতে গভীর রাত পর্যন্ত পাহাদারিত্বের ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামি ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম  ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বি ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিবকে ৮৭০ ভোটের ব্যবধানে পরাজিত করে। এছাড়াও জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানাসহ ১৭ পদে ইসলামি ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল বিজয়ী হয়।