কুমিল্লা প্রতিনিধি: করবো কাজ , গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে বাংলাদেশ স্কাউটস।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা রোভার ও জেলা স্কাউটসের পরিচালনায় এই অভিযান হয়।
বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (উন্নয়ন ও প্রকল্প এবং ভূ- সম্পত্তি) নিজাম উদ্দিন কায়সারের সভাপতিত্বে কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন পরিচালনায় এই অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, ড্যাব কুমিল্লার সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. মাসুম হাসান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থ সার্জারির সহযোগী অধ্যাপক ডা. মিনহাজুর রহমান বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার সাহিদুল ইসলাম, সম্পাদক মো. আবদুর রাজ্জাক, কুমিল্লা জেলা রোভারের কমিশনার সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা স্কাউটের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা জেলা স্কাউটের সম্পাদক মো. কুদরুত উল্লাহ জেলা স্কাউট লিডার মোহাম্মদ আসলাম মিয়া, স্কাউট লিডার জিএম ফারুক, রোভার স্কাউট লিডার দেলোয়ার হোসেন, ওমর সালেহ তাসরিফ, মো. নোমান, কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি সাজ্জাদ হোসেন প্রমুখ।
কর্মসূচীতে কুমিল্লা জেলা রোভারের ও কুমিল্লা জেলা স্কাউটের রোভার লিডার স্কাউট লিডারসহ ১৬০ জন স্কাউট সদস্যরা অংশগ্রহন করেন।