• ঢাকা |

গাজীপুরে পোশাক কারখানায় আগুন


নিউজ প্রকাশের তারিখ : ৩ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কালীগঞ্জ(গাজীপুর)  সংবাদদাতা: গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত ভবনে আটকে থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) দুপুর দুই টা ৪৪ মিনিটে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর দুই টা ৪৫ মিনিটে কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল তিন টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।