• ঢাকা |

ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে সংবর্ধনা


নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ ইকবাল হোসেন: ঢাকাস্থ  নোয়াখালী জেলা সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান করেন ঢাকাস্থ নোয়াখালী জেলার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ সকল স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত সমিতির সকল সদস্যবৃন্দের উদ্দেশ্য নবনির্বাচিত সাধারণ সম্পাদক অতিরিক্ত ডিআইজি তার বক্তব্যে বলেন যে, আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এই সমাজের সকল দুর্নীতি অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতিমুক্ত  ইনসাফ ও সমতার ভিত্তিতে আমাদের এই মাতৃভূমি কে সোনার বাংলাদেশে রূপান্তরের জন্য প্রথমেই আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং পতিতো স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজ অসৎ কর্মকর্তা সহ যারা ঘাপটি টি মেরে রয়েছে প্রশাসনে তাদেরকেও চিহ্নিত করতে হবে।  যাতে করে তারা প্রশাসনের মধ্যে কোনো রকমে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে। অনুষ্ঠানে নোফেল বিজনেস ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক খায়রুল উম্মাহর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সহ-সম্পাদক, সমাজসেবক ও মানবাধিকার কর্মী লায়ন আলহাজ্ব মোহাম্মাদ হারুনুর রশিদ বলেন,আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের সকলের প্রত্যাশা  দৃষ্টান্তমূলক জনকল্যাণে সফল ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতিকে গণমানুষের কল্যাণে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করার জন্য আজকের অনুষ্ঠানের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ডিআইজি প্রধানের সার্বিক সহযোগিতায় একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ডা: হাসান মাহমুদ মেহেদী ও সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ সহ সভাপতি শেখ আবদুল্লাহ উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি আব্দুল মাবুদ দুলাল কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং সংবর্ধনা প্রদান করেন।