• ঢাকা |

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন


নিউজ প্রকাশের তারিখ : ৪ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এসএম মোতাহিরুল হক শাহিন: সাতক্ষীরার তালা, শ্যামনগর সহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মব সন্ত্রাস সৃষ্টি, মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎

‎বুধরার (৪ মার্চ) তালা উপজেলা প্রশাসনের প্রধান ফটকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের  সম্মিলিত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হেসেন জোয়ারদার, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টু, আব্দুল মতিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সানজিদুল হক ইমন, নাজমুল হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির সহ সারা দেশে সাংবাদিকের উপর মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা, নির্যাতন ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসানোর তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান। সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির  বালুমহল লুট  শীর্ষক সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা

শ্যামনগর প্রেসক্লাবে প্রবেশ করে   হামলা চালায়। এ ঘটনায় তালা উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ‎মানববন্ধন শেষে সকল সাংবাদিক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জানান এবং মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওয়তায় আনার দাবি জানানো হয়।