• ঢাকা |

সিলেট মহানগরীর ক্বীনব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হামলায় র‍্যাব-৯ সদস্য নিহত


নিউজ প্রকাশের তারিখ : ২২ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সিলেট ব্যুরো: শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে সিলেট মহানগরীর ক্বীনব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হামলায় র‍্যাব-৯-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম ইমন আচার্য্য। তিনি দীর্ঘদিন ধরে র‍্যাব-৯, সিলেটে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

র‍্যাব-৯ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ক্বীনব্রিজ পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে ওত পেতে থাকা একদল সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে দ্রুত তাকে আইসিইউ-২-এ স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আঘাত গুরুতর হওয়ায় দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।