রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ৭ নভেম্বর ২০২৬ শনিবার সকাল ১১টায় ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংহতির গুরুত্ব, ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনা তুলে ধরা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শওকত হোসেন, অধ্যক্ষ (রুটিন দায়িত্ব), ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তিনি বলেন, জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।