• ঢাকা |

ফেনী-২ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু


নিউজ প্রকাশের তারিখ : ২২ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: রবিবার, ২৩ নভেম্বর সকাল ১১ টায়, ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে (শান্তি কোম্পানি রোড) ‘সংবাদ সম্মেলন’ ও গণমাধ‍্যমকর্মীদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে ফেনী-২ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার) আনোয়ার সাদাত টুটুল। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। উল্লেখ্য এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যানকে ইতিপূর্বে ফেনী-২ আসন থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়।