• ঢাকা |

মাগুরার হ'ত্যা'কাণ্ডের রহস্য উদঘাটন: ৪ জন গ্রেফতার, জানালেন পুলিশ সুপার!


নিউজ প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর হ'ত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হ'ত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ও সদর সার্কেলের কর্মকর্তা দীপঙ্কর রায়।
 ঘটনার বিবরণ:
গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানার দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকার একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
গ্রেফতারকৃতরা:
মো. ফেরদৌস হোসেন (২৪)
মো. তাজুল ইসলাম (২৩)
মো. শাকিব শেখ (১৯)
মো. তারিকুল ইসলাম (২৬)
 হত্যার কারণ:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ গোপন করতে কলাবাগানে ফেলে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
 
তুচ্ছ বিষয় থেকে সংঘটিত এমন নৃশংস ঘটনা আমাদের সমাজের জন্য বড় হুমকি। পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।