• ঢাকা |

আল ইসলাহ একাডেমি বাগেরহাটে মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৬ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ঐতিহ্যবাহী স্কুল আল -ইসলাহ  একাডেমির উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব  ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ১৫ মার্চ রবিবার বিকালে  স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ আবু সাঈদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আল - ইসলাহ একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি  প্রবীন আইনজীবী কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল ইসলাহ ট্রাস্টের পরিচালক, অধ্যক্ষ মো:সাইফ উদ্দিন, আলোচনা করেন, মাওলানা মুহিব্বুল্লাহ আজাদ,
মাওলানা মোহাম্মদ উল্লাহ আরেফী, আল- ইসলাহ একাডেমি পরিচালনা পরিষদের সদস্য মো. একরামুল কবির, প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা মো: শামিম হোসাইন। সভায় মাহে রমজানের শিক্ষা  জিবনে বাস্তবায়নের  আহবান করা হয়।  একই সাথে  স্কুলের উত্তরোত্তর সাফল্য অর্জনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো আবু সাঈদ শুনু,  পরিচালনা পরিষদের সদস্য ইন্জিনিয়ার কুদরত ই- এলাহী মিম, খন্দকার মশিউর রহমান,  বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক এমডি রাকিব হাসান, বাগেরহাট ইসলামি আদর্শ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষকসহ আল ইসলাহ একাডেমির শিক্ষকবৃন্দ,  বাগেরহাট শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।