মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী; ৪ নভেম্বর (২৫) শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ওলামা দলের আয়োজনে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজবাড়ী জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন, এসময়ে আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ওলামা সদস্য মো.দেলেয়ার হোসেন হাফেজ আবু তালেব, আলামিন, হাফেজ বুলবুল আহমেদ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ মোস্তফা, ওলামা দলের পাঁচ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।