বকুল বিকাশ চাকমা: বুধবার সাজেকের উজোবাজার বেশ জমজমাট হাট বসেছে বলে Milon Da Diary সূত্রমতে জানা যায়। সাধারন জনগন বেশ স্বস্তি নিয়ে বাজারে আসা যাওয়া করছেন বলে জানা যায়। সাজেকের মূল সড়কের বেশীরভাগ অংশে যানবাহন চলাচল করতে দেখা গেছে বলে কয়েকটি সূত্র হতে জানা যায়।
অনেকদিন পর সাজেকের জনগন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে যেন হুমড়ি খেয়ে বাজার করতে আসছিলেন।
তবে সাজেকে পর্যটক বহনকারী যানবাহন চলাচল এখনো বন্ধ আছে এবং প্রশাসনের সিদ্ধান্ত এখনো ঝুলিতে। সাজেকে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে না উঠা পর্যন্ত পর্যটক বহনকারী যান চলাচল সমীচীন নয় বলে বিশেষজ্ঞদের মতামত।