• ঢাকা |

মাগুরায় জামায়াত প্রার্থী আব্দুল মতিনের গণসংযোগ


নিউজ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুল্লাহ, মাগুরাঃ আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন ১১ অক্টোবর শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁর নির্বাচনী এলাকার গয়েশপুর ও আমলসার ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
উঠান বৈঠকে বলেন৷ তিনি বলেন -মাগুরার জন্য শিল্প এলাকা গড়ে তোলা অত্যাবশ্যক, নির্বাচিত হলে প্রধান কাজ হবে বিসিক শিল্পনগরী স্থাপন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ রবিউল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।