• ঢাকা |

ছাত্র আন্দোলন মা'মলায় ছাত্র লীগ কর্মী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার


নিউজ প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়ায় সহিংস ছাত্র আন্দোলন মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইনজামামুল হক নিলাভ (২৪) ও বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. মেজবাউল আলম ওরফে আলম (৪৮) গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানায়, ইনজামামুল হক নিলাভকে গত ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানাধীন নামাজগড় বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে উপশহর পুলিশ ফাঁড়ির সহায়তায় গ্রেফতার করা হয়। পরদিন ২৩ সেপ্টেম্বর দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কলোনী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা মেজবাউল আলমকে আটক করে।