মোঃ আল আমিন, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (০১ অক্টোবর) দুপুরে ডিনস কমিটির মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।
তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে নির্ধারিত তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।“
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বলবৎ থাকবে। আগামী ৭ অক্টোবরই বিশ্ববিদ্যালয় খুলবে। তবে কোনো পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।“
এর আগে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, “দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।“