• ঢাকা |

সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশ শফিকুর রহমানের আগমনে নেতাকর্মীদের উচ্ছ্বাস


নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন: শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি গাড়িতে করে উদ্যানের ভেতর প্রবেশ করেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি গাড়িতে করে উদ্যানের ভেতর প্রবেশ করেন।

স্টাপ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের চলমান মহাসমাবেশে যোগ দিয়েছেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি গাড়িতে করে উদ্যানের ভেতর প্রবেশ করেন।

মহাসমাবেশস্থলে প্রবেশের সময় রাস্তার দুই ধারে উপস্থিত জনতা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেয়। নেতাকর্মীদের ভালোবাসায় জামায়াত আমিরও হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

ডা. শফিকুর রহমান ছাড়াও দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও এই সমাবেশে উপস্থিত আছেন।