• ঢাকা |

আইএফআইসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন


নিউজ প্রকাশের তারিখ : ৮ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার – সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
রবিবার (৮ মার্চ ২০২৬) ব্যাংকটির প্রধান কার্যালয় আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক দৈনন্দিন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যাংকের সকল নারী সাপোর্ট স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে অগ্রগামী ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যাংকটির মোট কর্মীর প্রায় ৩০ শতাংশ নারী, যা ব্যাংকিং খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
পবিত্র রমজান মাস উপলক্ষে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন আইএফআইসি টাওয়ারে কর্মরত নারী সাপোর্ট স্টাফ এবং ব্যাংকের বিভিন্ন বিভাগের নারী প্রধানগণ।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিতুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, কে. এ. আর. এম. মোস্তফা কামাল এবং শেখ আকতারউদ্দীন আহমেদসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।