রায়হান আহমেদ, ময়মনসিংহ: মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহ সড়ক ও জনপদ অধিদপ্তরে মাস্টাররোল কর্মচারীদের বেতনের জটিলতা দূরীকরণে সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে মানববন্ধন পালিত হয়।
উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা, সভাপতি জাতীয় শ্রমিক দল, ময়মনসিংহ সড়ক বিভাগ; মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক, কর্মচারী ইউনিয়ন, ময়মনসিংহ সড়ক ও জনপথ; নবী হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক, জাতীয়াতাবাদী শ্রমিক দল, ময়মনসিংহ সড়ক ও জনপথ।
পাঁচ দফা দাবি নিয়ে ময়মনসিংহ সড়ক ও জনপথ কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। দাবিসমূহ হচ্ছে ১)মাস্টাররোল কর্মচারীদের গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা। ২) মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে। ৩)নিয়মিত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ৪) প্রক্রিয়াধীন অর্গানোগ্রাম বাস্তবায়নে কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা আনুপাতিক হারে করতে হবে ৫) প্রকল্পের কর্মচারীদের কে প্রকল্প সমাপ্ত হলে নতুন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে স্থানান্তর করতে হবে।