জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জয়পুর যুব সংঘের আয়োজনে লোহাগড়া পৌর সভার জেসিজি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ধোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এসময় লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলু, জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এনামুল কবির চন্দন, জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএম তৌহিদুজ্জামান, জেসিজি মধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এস এম শফিকুজ্জামান তারিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু, লোহাগড়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোকন সরদার, মোঃ হাফিজার শিকদার, পান্নু মোল্যা, মোঃ মনিরুজ্জামান মনি সরদার, পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক তাইফুর শেখসহ লোহাগড়া বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় চৌরখালী ফুটবল একাদশ বনাম ফরিদপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করে। চৌরখালী ফুটবল একাদশ, ফরিদপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জয়পুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।
খেলা পরিচালনা করেন মোঃ আমিনুর রহমান প্রিন্স, মোঃ তবিবুর রহমান ও আব্দুল্লাহ ফারুক লেবু।