• ঢাকা |

মালয়েশিয়ায় প্রবাসী মন্টু শেখের স্ট্রোকে মৃত্যু, লাশ দ্রুত দেশে ফেরানোর দাবি পরিবারের


নিউজ প্রকাশের তারিখ : ৩১ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, ডেপুটি ব্যুরো চীফ, খুলনা বিভাগ :
স্ট্রোক করে মারা গিয়েছে মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের রামপুর গ্রামের  পশ্চিম পাড়ার আলম শেখের পুত্র মালয়েশিয়া প্রবাসী মন্টু শেখ। সে মালয়েশিয়া দেশের সিলাঙ্গর ডিস্ট্রিক্ট ক্যালান মিরু ফ্যাক্টরিতে কাজ করতো।

মৃত মন্টু শেখ খুব গরিব মানুষ, সরকারের কাছে তার পরিবার অনুরোধ করেছেন দ্রুত যেন তার মৃত দেহ কফিনটা দেশে পাঠানোর ব্যবস্থা করেন। এখনো মালয়েশিয়া দেশে আছে মালয়েশিয়ান পুলিশ হেফাজতে।

একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মানে কেবল একটি প্রাণের বিদায় নয় বরং একটি পরিবারের স্বপ্ন আর ভরসার স্তম্ভ ভেঙে পড়া। মন্টু শেখের এই অকাল মৃত্যু আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে।
বিদায়, হে রেমিটেন্স যোদ্ধা!
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আর পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে প্রবাসী হয়ে  পরবাসের মাটিতে আরও একটি নক্ষত্রের পতন হলো। মালয়েশিয়া প্রবাসী মন্টু শেখ গত সোমবার ৩০ মার্চ দুপুরে প্রবাসের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
নিজেদের সুখ বিসর্জন দিয়ে যারা বিদেশের তপ্ত রোদে কিংবা হাড়কাঁপানো শীতে ঘাম ঝরান, তারা একেকজন বীর। মন্টু শেখও ছিলেন তেমনই এক লড়াকু যোদ্ধা। আজ তিনি সব মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন। প্রবাসের একাকীত্ব আর কষ্টের বিনিময় পেশা এখন স্থীর। 
পরিবারের প্রতি সমবেদনা
পিতা আলম শেখসহ বুনাগাতি ও রামরামপুর গ্রামের শোকে পাথর হয়ে যাওয়া পরিবারটিকে আপনজন হারানোর এই হাহাকার সহ্য করার ক্ষমতা যেন তারা পায়।

মালয়েশিয়া প্রবাসী আব্দুস ছাত্তার জানান, স্ট্রোক করে মারা গিয়েছে মন্টু শেখ, যেখানে ঘুমায় সে বাসায় মারা গেছে লাশ পোস্ট মর্টাম করা হয়েছে এবং মর্গে রয়েছে। আর এই দেশের নিয়ম কেউ মৃত্যু বরণ করলে তার লাশ পোস্ট মর্টাম করা হয়। আর তার বুনাগাতি ইউনিয়নের এলাকার খুবই গরীব মানুষ মন্টু শেখ।