বাগেরহাট প্রতিনিধি: হাইকোর্টে বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানো সংক্রান্ত রিটের শুনানি শেষে আদালত একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। হাইকোর্ট রুল জারি করে নির্বাচন কমিশনকে (ইসি) ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
এই আদেশের ফলে বাগেরহাটের সংসদীয় আসন বহাল রাখার জন্য আইনি প্রক্রিয়ায় নতুন মোড় নিল।
এদিকে বুধবার বাগেরহাটে ৪ টি আসন পুনর্বহালের দাবিতে ২য দিনের মত বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করছে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকল উপজেলাতেও একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে।