• ঢাকা |

নড়াইল সদর কোর্ট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), খুলনা রেঞ্জ


নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

 নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর কোর্ট পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), খুলনা রেঞ্জ জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা।

সকাল সাড়ে ১০টার দিকে তিনি কোর্ট পুলিশ কর্তৃক প্রদত্ত আনুষ্ঠানিক সালাম গ্রহণ করেন। পরে তিনি সদর কোর্টের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কোর্টে রক্ষিত বিভিন্ন রেজিস্টার, সিডিএমএস (CDMS) এন্ট্রি যাচাই করেন এবং মালখানা পরিদর্শনসহ কোর্ট ভবনের প্রতিটি অংশ ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি কোর্ট পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।