লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বাজার ব্যবসায়ীদের নিয়েল এক পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পৌর শহরের একটি বাসার ছাদে রায়পুর ব্যবসায়ী ফেডারেশন এ আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন রায়পুর ব্যবসায়ী ফেডারেশন ও বণিক সমিতির সদস্য জহিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়া উল্লাহ মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হাজী এমদাদ মিয়াজি সড়কের সভাপতি সাব্বির হোসেন, ব্যবসায়ী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, গাজী কমপ্লেক্সের সভাপতি আরিফ হোসেনসহ বাজারের বিভিন্ন ইউনিটের নেতারা।
সভায় বাজারের সমস্যা, সম্ভাবনা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে ব্যবসায়ীরা মতামত তুলে ধরেন।
বক্তব্যে বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, বাজারের শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগেই রায়পুর বাজার আরও এগিয়ে যাবে।