• ঢাকা |

টানা সপ্তমবার শ্রেষ্ঠ ইনচার্জ হলেন সারওয়ার পারভেজ


নিউজ প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রুহুল আমিন বগুড়া জেলা সংবাদ দাতা :  টানা সপ্তমবারের মতো ‘শ্রেষ্ঠ ইনচার্জ’ নির্বাচিত হয়ে আবারও পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি পেলেন। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

২২ এপ্রিল (বুধবার) ঘোষিত এ স্বীকৃতির মাধ্যমে তিনি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, কর্মদক্ষতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার জন্য তিনি ধারাবাহিকভাবে এই সম্মাননা অর্জন করে আসছেন।

প্রতিক্রিয়ায় সারওয়ার পারভেজ বলেন, “আলহামদুলিল্লাহ, দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি। এই সম্মাননা আমাকে আরও ভালো কাজের প্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, এ অর্জনের পেছনে বগুড়া জেলার মান্যবর পুলিশ সুপারসহ জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা রয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।