• ঢাকা |

মুরাদনগরে চূড়ান্ত লড়াইয়ে কায়কোবাদ ও ইউসুফ সোহেল


নিউজ প্রকাশের তারিখ : ২১ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আখতার সিরাজী: জাতীয় নির্বাচনের আর বাকি ২০ দিন। চূড়ান্ত লড়াইয়ে নামছেন, বিএনপি প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও ইউসুফ হাকিম সোহেল। ভোটের ছোঁয়া লেগেছে কুমিল্লা - ৩, মুরাদনগর উপজেলার গ্রাম ও গঞ্জে। কোম্পানীগঞ্জ থেকে পশ্চিমে আলীরচর দক্ষিণ মুরাদনগর থেকে উত্তরের বুথাইল মুন্সী বাড়ির চারদিকে। নির্বাচন কমিশনের সব বাধা পেরিয়ে প্রার্থীতা নিশ্চিত হয়েছে সাত জনের। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি চূড়ান্ত লড়াই হবে দাঁড়িপাল্লার প্রার্থী ইউসুফ সোহেল ও বিএনপির কায়কোবাদ এর সাথে। ধানের শীষের জয়ের পাল্লা যেমন ভারী হয়ে উঠেছে, তেমনি দাঁড়িপাল্লার প্রার্থী আগে থেকেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন!
জেলা প্রশাসন, উপজেলা পুলিশ প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সামনে হাজার হাজার মানুষের নিরাপত্তা শঙ্কাহীন পদচারণায় তার বড় প্রমাণ। নির্বাচন কমিশন আগামীতে কারা ক্ষমতায় আসে সেদিকে না তাকিয়ে যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন। মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত যে সাত জনের তালিকা চূড়ান্ত করেছে জেলা নির্বাচন অফিস, সে আলোকে দলীয় প্রতীক বরাদ্দ চূড়ান্ত করেছে। অন্য প্রার্থীরাও দলীয় পোস্টার লিফলেট নিয়ে পূর্ণ গণসংযোগ, পথসভা, সমাবেশ ও মিছিল করে গ্রাম থেকে গ্রামের রাস্তাঘাট চষে বেড়াচ্ছেন। এজেন জমি চাষ নয়, আগামী দিনে সংসদের চেয়ারে বসার স্বপ্নকে সত্যে রূপ দিতে এক কঠিন লড়াই। যার শেষ হবে ১০ ফেব্রুয়ারি রাত ১২ টায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ১৩ তারিখ সকালে যে হাতে পাবে, সেই হবেন জনগণের আগামী দিনের জনপ্রতিনিধি।
জোটে যারা আছেন তারা যার যার দলীয় প্রতীকে নির্বাচন করে এমপি হওয়ার স্বপ্নকে বাস্তবে জয় করে ঘরে ফিরবেন।
বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিতে তারাই আগামী ১৩ ফেব্রুয়ারির পর সরকার গঠন করবে।
দীর্ঘদিন ধরে ইসলামপন্থী রাজনীতিতে জামায়াত যে নতুন করে দেশ গড়ার কথা বলেছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান! তার প্রতিফলন ঘটতে পারে এবারের নির্বাচনে।
কুমিল্লার মুরাদনগর, তথা দেশবাসী এমনটাই কামনা করছেন।
বুধবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির পক্ষে যেগণজোয়ার মাঠপর্যায়ের নেতাকর্মীরা তৈরি করেছেন ভোটের অঙ্কে পরিবর্তন এবং সম্ভাব্য ক্ষমতার পালাবদলের আশা- সব মিলিয়ে অনেক দল ও নেতা নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছেন।
মুরাদনগরের বিএনপি প্রার্থী কাজী কায়কোবাদ আবারো স্বপ্ন দেখছেন জয়ী হবেন।
রাজনৈতিক গবেষক সৈয়দ আকরাম হোসেন খান বলেছেন, “যেখানে জোয়ার, সেখানেই দাঁড়াচ্ছে দাঁড়িপাল্লা। তাই তারা শেষ চেষ্টা চালাচ্ছে -- এটাই এখনকার বাস্তবতা।”
এ প্রেক্ষাপটে বড় আলোচনার যেমন জম্ম দিয়েছে বিএনপি প্রার্থী, তেমনি দাঁড়িপাল্লার প্রার্থী ইউসুফ সোহেল ব্যাপক জনপ্রিয়তা, সততা ও কর্মনিষ্ঠা নিয়ে আল্লাহর উপর ভরসা করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকার কঠিন প্রত্যয় ঘোষণা করেছেন।
তিনি বলেন, শহীদি তামান্না নিয়ে মগবাজার থেকে মনোনয়ন পেয়েছি, তেমনি জয়ের জন্য জীবন কুরবানী দিতেও প্রস্তুত আমাদের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, সব মিলিয়ে নির্বাচনের দিন নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। আর এজন্য দাঁড়িয়ে আছি সৎ, নিষ্ঠাবান কর্মীদের নিয়ে। জয় ইনশা-আল্লাহ হবে সত্যের, জনপ্রিয়তার, খোদাভীরু জনগণের।