লিয়াকত হোসেন: রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী এড. শফিকুল হক মিলনের সমর্থনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
হুজুরী পাড়া ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে র্যালিটির নেতৃত্ব দেন হুজুরী পাড়া ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক মো: শিহাব উদ্দিন।
ধানের শীষের শত শত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে হুজুরী পাড়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হুজুরী পাড়া বাজারে এসে র্যালি শেষ হয়।
র্যালি শেষে হুজুরী পাড়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মো: মোতাহার হোসেনের পরিচালনায় হুজুরী পাড়া বাজারে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আমরা ধানের শীষকে বিজয়ের মালা পরাবো। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও এড. শফিকুল হক মিলনের নির্দেশনাই আমাদের পথের দিকনির্দেশনা।
বক্তারা আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে হুজুরী পাড়া ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, মো: সোহরাব হোসেন, নওহাটা পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো: মামুনুর সরকার জেড, পবা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মো: আব্দুস সালাম মাস্টার, পবা উপজেলা বিএনপি'র সদস্য গোলাম মোজাহিদ মাষ্টার ও মো: সেলিম রেজা, পবা উপজেলার সাবেক মুক্তি যোদ্ধা ডিপুটি কমান্ডার মো: শামসুজ্জোহা, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তাইজুল ইসলাম, সদস্য মো: মাজদার রহমান,পবা ছাত্রদলের সদস্য সচিব মো: হাফিজুর রহমান সহ পবা উপজেলা, হুজুরী পাড়া ইউনিয়ন বিএনপি ও অংগসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।