মশিউর রহমান সেলিম,নরসিংদী: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে নরসিংদী শহীদ তাহমিদ চত্বর ( জেল খানার মোড় ) প্রাঙ্গনে গতকাল বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি নরসিংদী শাখা। এতে নরসিংদী জেলা বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী সহ শত শত লোক এতে অংশগ্রহণ করে। এ প্রতিবাদ সভায় বক্তাগণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বর্বরোচিত হামলা তীব্র নিন্দা জানান এবং এ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান।