মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটির এক সভা শনিবার ৯ আগষ্ট রাতে স্থানীয় কায়রান রেস্টুরেন্টের হল রুমে এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি দেওয়ান মোনাকিব চৌধুরীর
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পায়েল আহমদ দের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, দৈনিক গণজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক,সাংবাদিক সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ ,পূর্বদিক পত্রিকার সম্পাদক মোজাহিদ আহমদ,এটিএন নিউজের ষ্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, মনুকূলের কাগজ সম্পাদক
মোস্তাক চৌধুরী, বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ মহসীন। বক্তব্য রাখেন হুমায়ুন রহমান বাপ্পী,। সংগীত পরিবেশন করেন সাংবাদিক জাহাংগীর হোসেন।
বক্তারা সাংবাদিক তুহীন,ব্যবসায়ী রুবেল হত্যাকান্ডের নিন্দা জানান ও সুষ্ঠু বিচার দাবী করেন।
পরে অতিথিরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটির ৬ জন সদস্যের মধ্যে ক্রেষ্ঠ বিতরণ করেন।