• ঢাকা |

গণভোটের রায় মেনে নিন, অন্যথায় জনতা আপনাদের প্রত্যাখ্যান করবে-খেলাফত মজলিস


নিউজ প্রকাশের তারিখ : ৩১ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জ, ৩১ জুলাই ২০২৬: খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত গণভোটের রায় কার্যকর করা ও জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনা এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ শহীদ মিনার চত্বরে আজ বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার,  নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, ঢাকা মহানগরী উত্তর প্রশিক্ষণ সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়া প্রমুখ।