নিজস্ব প্রতিবেদক: ইতিহাসচর্চা ও গবেষণার অন্যতম সংগঠন “ইতিহাসের পাঠশালা”-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি জাতীয় সেমিনার ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
তিন পর্বে বিভক্ত এই সেমিনারে দেশের বিশিষ্ট গবেষক, ইতিহাসবিদ ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেছেন।
সেমিনারের প্রথম অধিবেশন (প্রবন্ধ পাঠ ও উদ্বোধনী পর্ব) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনের উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী গবেষক, লেখক ও প্রাবন্ধিক এবং মুসলমান ইতিহাস সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
বিভিন্ন পর্বের অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশ নিয়েছেন ইতিহাস দেবকন্যা সেন, ইতিহাসবিদ মো. ফখরুল ইসলাম, বিচারপতি সিকদার মুনুল হক, ইতিহাসবিদ সিরাজুল করিম এবং কোরআন গবেষক মোহাম্মদ হোসেন, দৈনিক গণজাগরণের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন।
সভাটি পরিচালনা করেছেন ভাষা গবেষক ডা. মআআ মুক্তাদীর এবং সভাপতিত্ব করেন লেখক ও গবেষক লায়ন দুলাল কান্তি বড়ুয়া।
সেমিনারের দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইতিহাসচর্চা, গবেষণা ও সমকালীন প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই সেমিনার ইতিহাস সচেতনতা বৃদ্ধি ও গবেষণাধর্মী চিন্তাধারাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।